👨🏻‍💻
প্রচ্ছদে ফিরে যাও

আমার কর্ম ভ্রমণ

সামিন সালাম প্রান্ত

আমি একজন বিবিএ-এর চলমান শিক্ষার্থী, বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এ পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি বর্তমানে একটি কর্পোরেট অফিসে এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করছি।

তবে আমার কর্মজীবনের গল্পটা শুরু হয়েছিল অনেক আগে, যখন আমি এখনও স্কুলের দশম শ্রেণির ছাত্র। ২০১৭ সালে, Dhaka Shikkha Board Laboratory School & College-এ পড়ার সময়ই আমি Bangla Radio 95.2 FM-এ Radio Jockey হিসেবে যোগ দিই। তখন থেকেই শুরু হয় আমার Professional Journey-এর প্রথম অধ্যায়।

স্কুল জীবন শেষ হওয়ার পর আমি Dhaka Commerce College-এ ভর্তি হই এবং সেখান থেকেই আমার College Life শেষ করি। পড়াশোনার পাশাপাশি Radio-তে কাজ চালিয়ে যাই। প্রায় পাঁচ বছর Radio-তে কাজ করার পর ২০২২ সালে আমি Radio Career থেকে সরে আসি এবং Corporate Career-এ Switch করি।

আমার Radio Career শুধু একটি চাকরি ছিল না। এটি আমাকে মানুষের সঙ্গে কথা বলতে, মানুষের কথা শুনতে, নিজের চিন্তা ও মতামত প্রকাশ করতে এবং Communication-এর শক্তি বুঝতে শিখিয়েছে। সেই সময়ের অনেক স্মৃতি ও গল্প আজও আমার কাছে গুরুত্বপূর্ণ। যদি আমার রেডিও জার্নির গল্প ছোট্ট করে জানতে চাও!, এখানে ক্লিক করো

আমার Corporate Career শুরু হয় Garibook-এ Executive Corporate Sales হিসেবে। এরপর Strive Digital-এ Lead Generation Specialist & B2B Sales & Marketing হিসেবে কাজ করি। মাঝে Quantigo AI-এ Data Annotator হিসেবেও কাজ করেছি। বর্তমানে আমি Golder Tours & Travels-এ Executive, Sales & Marketing হিসেবে কর্মরত আছি।

ক্যারিয়ার টাইমলাইন

২০১৭ – ২০২২ Bangla Radio 95.2 FM - Radio Jockey
২০২২ - ২০২৩ Quantigo AI - Data Annotator
২০২৪ - ২০২৫ Garibook - Executive, Corporate Sales
২০২৫ - ২০২৬ Strive Digital - Lead Generation Specialist & B2B Sales
২০২৬ – বর্তমান Golder Tours & Travels - Executive, Sales & Marketing

তবে Corporate Career আমার একমাত্র লক্ষ্য নয়। আমার সবচেয়ে বেশি আগ্রহ Cyber Security, Digital Footprint এবং Ethical Hacking নিয়ে। তাই Corporate Career‌-এর পাশাপাশি নিজের আগ্রহের জায়গাটাকে ধীরে ধীরে নিজের Skillset‌-এর অংশ হিসেবে তৈরি করার চেষ্টা করছি। নিয়মিত Practice, Study এবং Research‌-এর মাধ্যমে Cyber Security নিয়ে নিজেকে তৈরি করছি। হয়তো এই পথটা দীর্ঘ, কিন্তু আমি বিশ্বাস করি শেখার ক্ষেত্রে গন্তব্যের চেয়ে Journey‌-টাই বেশি গুরুত্বপূর্ণ।

আরেকটা দিক আছে আমার। মাঝেমধ্যে আমি নিজের চিন্তার ভেতর অনেক গভীরভাবে হারিয়ে যাই। অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক অনুভূতি মাথার ভেতর ঘুরতে থাকে। সেসব কথা সবসময় কাউকে বলা হয় না। সেই না-বলা কথাগুলো, চিন্তাগুলো এবং আমার নিজের লেখা সংরক্ষণ করতেই এই Website।

এই Website মূলত আমার নিজের একটি Private Archive। এখানে আমি আমার লেখা, চিন্তা এবং কিছু ব্যক্তিগত অনুভূতি নিজের মতো করে জমিয়ে রাখতে চাই। এটি Public বা Unknown মানুষের জন্য তৈরি করা কোনো Open Platform নয়। বরং যারা আমাকে চেনে, আমার Journey-এর কোনো না কোনো অংশের সঙ্গে পরিচিত, অথবা সত্যিই আমার লেখা পড়তে আগ্রহী, তাদের জন্যই এই জায়গাটা। এটি মূলত আমার নিজের জন্য তৈরি করা একটি ছোট্ট Digital Corner।

আমার Career এক জায়গায় থেমে নেই। Radio থেকে Corporate, Corporate থেকে Technology এবং Cyber Security-এর দিকে এগিয়ে যাওয়া এই Journey এখনও চলছে। আর আমি এখনও শিখছি, এখনও তৈরি হচ্ছি, এবং সামনে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে।

সামিন সালাম প্রান্ত
সামিন সালাম প্রান্ত - ভিজিটিং কার্ড

দক্ষতা ও দক্ষতা ক্ষেত্র (Skills)

সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট

সেলস ম্যানেজমেন্ট (Sales Management) বিজনেস ডেভেলপমেন্ট (Business Development) ক্লায়েন্ট অ্যাকুইজিশন (Client Acquisition) ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও এক্সিকিউশন

লিড জেনারেশন ও মার্কেটিং

আউটবাউন্ড লিড জেনারেশন লিড নার্চারিং (Lead Nurturing) আউটবাউন্ড প্রসপেক্টিং ইমেইল মার্কেটিং (Email Marketing) কোল্ড ইমেইল আউটরিচ

ডেটা ও রিসার্চ

মার্কেট রিসার্চ ও অ্যানালাইসিস ডেটা স্ক্র্যাপিং (Data Scraping) ডেটা মাইনিং (Data Mining) ইমেইল ভেরিফিকেশন (Email Verification) ডিজিট্যাল ফুটপ্রিন্ট রিসার্চ

কমিউনিকেশন ও টেকনিক্যাল

কমিউনিকেশন ও প্রবলেম সলভিং অর্গানাইজেশন ও ডিসিশন মেকিং কন্টেন্ট ক্রিয়েশন (Content Creation) লাইভ ইভেন্ট হোস্টিং ও অডিয়েন্স এনগেজমেন্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং (Prompt Engineering) সাইবার সিকিউরিটি ও এথিক্যাল হ্যাকিং